টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উন্নয়ন সহায়তার উপহার বিতরণ
যোগফল প্রতিবেদক:
টাঙ্গাইলের ঘাটাইলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিতদের মধ্যে বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার ধলাপাড়া চন্দন গণ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ওবায়দুল হক নাসির। ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার স্বপ্না, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, আদিবাসী নেতা স্বপন কুমার কোচ ও মহানন্দ চন্দ বর্মণসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
২০২৫-২৬ অর্থবছরের এ কর্মসূচির আওতায় শিক্ষার্থী ও সুবিধাভোগীদের মধ্যে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়।
নারী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে তাদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। পাশাপাশি সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে তুলতে দেওয়া হয় সেলাই মেশিন। শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির অর্থও বিতরণ করা হয়।আয়োজকরা জানান, এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন